Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

আমাদের সম্পর্কে

প্রবাস ২৪: প্রবাসীদের সঙ্গে, বিশ্বজুড়ে

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কোটি কোটি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতি, পরিবার ও সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের শ্রম, মেধা, ত্যাগ ও উপার্জনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অসংখ্য পরিবারের স্বপ্ন।

প্রবাসজীবনে যেমন রয়েছে সাফল্য ও সম্ভাবনা, তেমনি রয়েছে নানা সমস্যা, বঞ্চনা, প্রতারণা, অধিকারহীনতা ও অনিশ্চয়তার বাস্তবতা। সেই বাস্তবতাকে তুলে ধরতেই প্রবাসী মিডিয়া লিমিটেডের উদ্যোগে যাত্রা শুরু করছে প্রবাস ২৪—প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম।

Probash24

আমাদের লক্ষ্য

প্রবাস ২৪-এর লক্ষ্য হলো সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ, সচেতন ও মর্যাদাপূর্ণ প্রবাসজীবনে ভূমিকা রাখা।

বিদেশগামী মানুষের জন্য নিরাপদ অভিবাসন, ভিসা ও কর্মসংস্থান, নিয়োগপ্রক্রিয়া এবং প্রতারণা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের অধিকার, সমস্যা, শ্রমজীবন, নিরাপত্তা ও আইনি সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হবে।

একই সঙ্গে নারী অভিবাসীদের নিরাপত্তা, আন্তর্জাতিক শ্রমবাজার, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ এবং প্রবাসীদের পরিবার ও স্বজনদের নানা বাস্তবতাও থাকবে আমাদের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ।

সাফল্য ও সম্ভাবনা

প্রবাস ২৪ শুধু সমস্যা ও সংকটের কথা বলবে না। প্রবাসীদের সাফল্য, উদ্যোক্তা হওয়ার গল্প, বিনিয়োগ, দক্ষতা ও দেশ গঠনে তাঁদের অবদানও তুলে ধরবে—যাতে নতুন প্রজন্ম পায় অনুপ্রেরণা এবং তৈরি হয় নতুন সম্ভাবনার পথ।

আমাদের অঙ্গীকার

আমরা বিশ্বাস করি, একজন প্রবাসী নিরাপদ ও ভালো থাকলে তাঁর পরিবার নিরাপদ থাকে; তাঁর সক্ষমতা বাড়লে বাড়ে রেমিট্যান্স, আর রেমিট্যান্স শক্তিশালী করে দেশের অর্থনীতি।

তাই প্রবাসীর কল্যাণ শুধু একজন ব্যক্তির বিষয় নয়—এটি পরিবার, সমাজ ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি যুক্ত।

প্রবাস ২৪-এর অঙ্গীকার—তথ্য, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের পাশে থাকা।

আমরা খবর প্রকাশের পাশাপাশি সচেতনতা তৈরি করতে, অন্যায়ের কথা তুলে ধরতে, অধিকার সম্পর্কে জানাতে এবং প্রবাসী বাংলাদেশি ও দেশের মানুষের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলতে চাই।

আমাদের স্বপ্ন

একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রবাসজীবন—যেখানে বিদেশে যাওয়ার আগে মানুষ সঠিক তথ্য পাবে, প্রতারণা থেকে নিরাপদ থাকবে, প্রবাসীরা জানবে তাদের অধিকার, দক্ষ জনশক্তি পাবে সঠিক কর্মসংস্থান এবং প্রবাসীদের শ্রম, মেধা ও বিনিয়োগ আরও কার্যকরভাবে যুক্ত হবে দেশের উন্নয়নে।

প্রবাস ২৪—প্রবাসীদের সঙ্গে, বিশ্বজুড়ে।

Back to top button