প্রবাস
-

ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে, সবচেয়ে বেশি ইতালি থেকে
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায়…
বিস্তারিত পড়ুন » -

ইরাকের কুর্দিস্তানে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে আরোপিত জরিমানায় ৭৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। এ সুবিধা নিতে আগ্রহীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। বুধবার (২১ অক্টোবর) অঞ্চলটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।…
বিস্তারিত পড়ুন » -

সৌদিতে ভিক্ষা করার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক। সৌদি সংবাদমাধ্যম আল-সাবকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার, ২০ অক্টোবর, প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন দান-খয়রাতের অর্থ শুধু অনুমোদিত…
বিস্তারিত পড়ুন » -

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার ঢাকায় আনা হবে। এদিন সকাল সাড়ে আটটার দিকে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জেদ্দার বাদশা আবদুল আজিজ…
বিস্তারিত পড়ুন » -

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন
কম্বোডিয়ার সাইবার প্রতারণাকেন্দ্র থেকে পালিয়ে দেশে ফেরার পথে আটক হওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। এই ৩০ বাংলাদেশি কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নমপেন বিমানবন্দরে গেলে তাঁদেরসহ ৩২ বাংলাদেশিকে আটক করে দেশটির ইমিগ্রেশন…
বিস্তারিত পড়ুন » -

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড, সবচেয়ে বেশি মাদক অপরাধে
সৌদি আরবে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নতুন করে আলোচনায় এসেছে। হত্যা, মাদক পাচার ও সন্ত্রাসবাদসংশ্লিষ্ট অপরাধে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যান বলছে, এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদকসংশ্লিষ্ট অপরাধে। এ ধরনের অপরাধে দণ্ডিত ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া হত্যা মামলায় ২৫ জন এবং…
বিস্তারিত পড়ুন » -

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে
বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যায়, তা মনে করিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ধরনের ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করা এবং ব্যবসায়িক বৈঠকসহ নির্দিষ্ট কিছু কাজের অনুমতি রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর…
বিস্তারিত পড়ুন » -

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে আরও পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দণ্ডিত পাঁচজন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর এবং যানবাহনে হামলা চালানোর দায়েও তাঁরা দোষী সাব্যস্ত হন। এ ছাড়া তাঁদের কাছে অস্ত্র ও জীবন্ত…
বিস্তারিত পড়ুন » -

সৌদি আরবের দুই রুটে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
সৌদি আরবে হুতিদের চলমান হামলার পরিপ্রেক্ষিতে রাজধানী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। এ জন্য দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতির আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদগামী ফ্লাইট বন্ধ…
বিস্তারিত পড়ুন » -

লন্ডনে বিএনপির সংবর্ধনা পেলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পূর্ব লন্ডনে সংগঠনটির কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে স্বাগত…
বিস্তারিত পড়ুন »









