আন্তর্জাতিক
-

জ্বালানি তেলের দাম আরও বাড়ল, পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ
মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। গত মে মাসের পর বিশ্ববাজারে তেলের দাম এটিই সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। এর জেরে তেলের সরবরাহ ব্যাহত…
বিস্তারিত পড়ুন » -

‘আমাদের ইউরেনিয়াম অন্য কোথাও যাবে না’: ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, ইরানের কোনো পারমাণবিক উপাদান দেশের বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে আস্থা তৈরিতে অর্থবহ পদক্ষেপ নেওয়ার শর্ত দিয়েছেন তিনি। মঙ্গলবার ইরান সফররত পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে…
বিস্তারিত পড়ুন » -

ইয়েমেনের এডেনে হুথিদের হামলার পর শক্তিশালী বিস্ফোরণ
ইয়েমেনের এডেন শহরে দেশটির বাহিনীর একটি সামরিক অভিযানকেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতিরা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে হামলার তথ্য জানিয়ে বলেন, তাঁদের যোদ্ধারা এডেনের বদর ক্যাম্পে ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকক্ষ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। ইয়াহিয়া সারের দাবি, হামলাটি ছিল নির্ভুল এবং ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত…
বিস্তারিত পড়ুন » -

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এতে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেন। তবে বিক্ষোভের একপর্যায়ে কিছু দুষ্কৃতকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। পরে আরও অনেকে এতে যোগ দেন। সেই বিক্ষোভে লুট হওয়া পণ্য এখন অনলাইনে বিক্রির চেষ্টা করছেন লুটকারীরা। এ পরিস্থিতিতে অনলাইন বাজারে নজরদারি জোরদার করেছে ফ্রান্স সরকার। ফ্রান্সের ক্ষুদ্র ব্যবসাবিষয়ক মন্ত্রী সার্জে…
বিস্তারিত পড়ুন » -

যুদ্ধ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাকিস্তান-কাতারের
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আজ মঙ্গলবার, ২০ অক্টোবর, প্রস্তাবটি দুই দেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তাবটিকে ‘মিডল গ্রাউন্ড প্রোপোজাল’ বা মধ্যপন্থী প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের দাবির পুরোটা পূরণ না হলেও দুই…
বিস্তারিত পড়ুন » -

সৌদিতে ভিক্ষা করার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক। সৌদি সংবাদমাধ্যম আল-সাবকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার, ২০ অক্টোবর, প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন দান-খয়রাতের অর্থ শুধু অনুমোদিত…
বিস্তারিত পড়ুন » -

ইরানে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। আজ মঙ্গলবার, ২০ অক্টোবর, পাকিস্তানের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ইরানে যান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আসিম মুনিরের ইরান সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে আসিম মুনিরের সঙ্গে ইরানি…
বিস্তারিত পড়ুন » -

মাছ ধরার নৌকায় ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র আনছে হুতিরা, দাবি সৌদি জোটের
মাছ ধরার নৌকা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালান করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, এমন অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে নৌকা ব্যবহার করতে না দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি। গত সোমবার, ১৯ অক্টোবর, এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে চার ধরনের নৌকা ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে। জোটটির ভাষ্য, এ ধরনের…
বিস্তারিত পড়ুন » -

রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি সৌদি আরবে
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ পরিস্থিতিতে নগরজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার, ২০ অক্টোবর, রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি বিদ্রোহীরা। তবে সেটি আঘাত হানার আগেই মাঝআকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি…
বিস্তারিত পড়ুন » -

দেশের শত্রুদের চিহ্নিত করে পরাজিত করতে হবে: মোদি
ভারতের সম্মান, মর্যাদা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি করে, এমন শক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশের শত্রুদের চিহ্নিত করে তাদের পরাজিত করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিজয়া দশমী বা দশেরা উপলক্ষে দিল্লির আইপি এক্সটেনশনের ডিডিএ উৎসব ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি। ঐতিহ্যবাহী হ্যান্ডলুমের চাদর ও হলুদ…
বিস্তারিত পড়ুন »









