ওমানপ্রবাস

ওমানে আবারও প্রবাসীদের ধরপাকড়, চলছে সাঁড়াশি অভিযান

ওমানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। দেশটির আল বুরাইমি গভর্নরেট এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

রোববার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, আল বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই ১২ জনকে আটক করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের নির্দিষ্ট জাতীয়তা বা তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে ওমানের বিভিন্ন এলাকায় শ্রম আইন ও বিদেশিদের আবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান বাড়িয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী মাসকটসহ বিভিন্ন প্রদেশে ধারাবাহিক অভিযানে এশীয় ও আফ্রিকান নাগরিকদের আটক করা হয়েছে।

গত ৪ নভেম্বর মাসকট গভর্নরেটে পরিচালিত এক অভিযানে ৬৯ জনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে শ্রম ও বিদেশিদের আবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি অননুমোদিত ব্যবসা এবং অন্যান্য কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর আগে ৩০ অক্টোবর মাসকট এলাকায় পৃথক অভিযানে ১০৮ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় রয়্যাল ওমান পুলিশ।

আরও পড়ুনঃ সৌদি আরবে গিয়ে কোথায় হারালেন রমজান? ছেলের অপেক্ষায় ঋণের বোঝায় দিশেহারা বাবা

এ ছাড়া অক্টোবর মাসেও দেশটির বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্রবেশ, শ্রম আইন লঙ্ঘন ও আবাসনসংক্রান্ত অনিয়মের অভিযোগে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button