আন্তর্জাতিক
-

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড, সবচেয়ে বেশি মাদক অপরাধে
সৌদি আরবে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নতুন করে আলোচনায় এসেছে। হত্যা, মাদক পাচার ও সন্ত্রাসবাদসংশ্লিষ্ট অপরাধে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যান বলছে, এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদকসংশ্লিষ্ট অপরাধে। এ ধরনের অপরাধে দণ্ডিত ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া হত্যা মামলায় ২৫ জন এবং…
বিস্তারিত পড়ুন » -

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে সৌদিতে আহত ৬, ক্ষতিগ্রস্ত বাড়ি-গাড়ি
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি সামরিক বাহিনী। গতকাল রোববার এ ঘটনা ঘটে। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়ার সময় ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র আরব নিউজকে বলেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের…
বিস্তারিত পড়ুন » -

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার প্রায় ২ হাজার ৪০০, আহত প্রায় ১ হাজার পুলিশ
স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে বিক্ষোভের একপর্যায়ে তা সহিংসতা, ভাঙচুর ও লুটপাটে রূপ নেয়। এতে দেশজুড়ে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গত শনিবার, ১৭ অক্টোবর ফ্রান্সজুড়ে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত এক মাসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় এক হাজার…
বিস্তারিত পড়ুন » -

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮ সেনা নিহত, বেসামরিক প্রাণহানি ৩
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সঙ্গে লড়াইয়ে আট সেনা নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৭ অক্টোবর) রাতে লাহিজে আট সেনা নিহত হওয়ার তথ্য জানায় ইয়েমেনের সেনাবাহিনী। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর…
বিস্তারিত পড়ুন » -

অভিজিৎ মুক্তি পেলেও কারাগারে সিজেপির দুই নেতা
ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করেছেন তাঁদের আইনজীবীরা। জামিনদারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ আবেদন করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে,…
বিস্তারিত পড়ুন » -

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ…
বিস্তারিত পড়ুন » -

ইউরোপের চার দেশে বিক্ষোভ, ভাঙচুর-অগ্নিসংযোগে উত্তপ্ত পরিস্থিতি
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশে রাজপথে নেমেছেন লাখো মানুষ। শনিবার ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ হয়। কয়েকটি শহরে এসব কর্মসূচি সহিংস রূপ নেয়। কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ফ্রান্সের প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল, তুলুজ…
বিস্তারিত পড়ুন » -

মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ তীর্থযাত্রীর
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শস্যবোঝাই ট্রাকটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে অপেক্ষমাণ ভক্তদের ওপর উঠে যায়। পরে…
বিস্তারিত পড়ুন » -

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন রেকর্ডের পূর্বাভাস
বিশ্ববাজারে আগামী দুই বছরের মধ্যে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন ডলারের ওপর আস্থা কমে যাওয়ার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে বলে তাঁদের ধারণা। এরই মধ্যে গত সেপ্টেম্বরে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার পরিমাণ প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের…
বিস্তারিত পড়ুন » -

সৌদি আরবের দুই রুটে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
সৌদি আরবে হুতিদের চলমান হামলার পরিপ্রেক্ষিতে রাজধানী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। এ জন্য দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতির আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদগামী ফ্লাইট বন্ধ…
বিস্তারিত পড়ুন »









