জাতীয়

  • ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদ যাবে বিমানের ফ্লাইট

    নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবে ফ্লাইটটি। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতত শুধু ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান।…

    বিস্তারিত পড়ুন »
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩

    দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি…

    বিস্তারিত পড়ুন »
  • সাজেকে বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আজ বুধবারের (২১ অক্টোবর) মধ্যে পর্যটনকেন্দ্রটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠন…

    বিস্তারিত পড়ুন »
  • সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার ঢাকায় আনা হবে। এদিন সকাল সাড়ে আটটার দিকে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জেদ্দার বাদশা আবদুল আজিজ…

    বিস্তারিত পড়ুন »
  • সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

    সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দাবি, পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি দেশের কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। এ কাজে দেশের ভেতরে বিভ্রান্তি ছড়ানো একটি পক্ষকে তারা অর্থ দিয়ে সহায়তা করছে। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান…

    বিস্তারিত পড়ুন »
  • মৃত্যুদণ্ডের আগে বাবাকে ফোনে কী বলেছিলেন সৌদিতে থাকা সুইটি

    সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন সুইটি আক্তার। মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সম্প্রতি তাঁর ও নজরুল ইসলাম নামের আরেক বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার, ১৪ অক্টোবর, এ তথ্য জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এ খবর প্রকাশের পর বাংলাদেশে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিবাদ শুরু…

    বিস্তারিত পড়ুন »
  • কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

    কম্বোডিয়ার সাইবার প্রতারণাকেন্দ্র থেকে পালিয়ে দেশে ফেরার পথে আটক হওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। এই ৩০ বাংলাদেশি কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নমপেন বিমানবন্দরে গেলে তাঁদেরসহ ৩২ বাংলাদেশিকে আটক করে দেশটির ইমিগ্রেশন…

    বিস্তারিত পড়ুন »
  • ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে যা বললেন জামায়াত আমির

    পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা নিয়ে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ইশরাকের হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো। তবে তাঁর কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান। সম্প্রতি পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র…

    বিস্তারিত পড়ুন »
  • ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

    রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই তিন নেতার মধ্যে দুজন পৌরসভার সাবেক মেয়র এবং একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সোমবার (১৯ অক্টোবর) বিকেল চারটার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার…

    বিস্তারিত পড়ুন »
  • শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

    ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের এমআইএস সফটওয়্যারে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। মাউশির রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পাওয়া সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর…

    বিস্তারিত পড়ুন »
Back to top button