প্রবাস

  • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পবিত্র একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে তাঁদের এই সাজা দেওয়া হয়। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আজেল নিউজ। বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের নাম নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে…

    বিস্তারিত পড়ুন »
  • সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতা চাইল ঢাকা

    সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠকে রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোকও জানান…

    বিস্তারিত পড়ুন »
  • ১২ দিনে প্রবাসী আয় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

    চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    বিস্তারিত পড়ুন »
  • ইতালিতে কর্মী নিতে নভেম্বরে ঢাকায় বিশেষ আয়োজন

    ভাষা শিক্ষা ও নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জনের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ও বৈধ পথে কর্মী নিতে আগামী নভেম্বরে ঢাকায় বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের…

    বিস্তারিত পড়ুন »
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

    মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও মেনে চলতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,…

    বিস্তারিত পড়ুন »
  • মালদ্বীপে যাওয়ার এক দিনের মাথায় মৃত্যু বাংলাদেশির

    ভালো উপার্জনের আশায় ধারদেনা করে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন দিনাজপুরের আব্দুল গাফফার (৪২)। স্বপ্ন ছিল পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর। কিন্তু প্রবাসে নতুন কর্মজীবন শুরুর আগেই মৃত্যু হয়েছে তাঁর। মালদ্বীপে পৌঁছানোর পরদিন সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন গাফফারের মৃত্যুর…

    বিস্তারিত পড়ুন »
  • সৌদি আরবে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, চারজনের বিরুদ্ধে মামলা

    যশোরের এক ব্যক্তিকে সৌদি আরবে নিয়ে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী হাসানুর রহমানের স্ত্রী মেহনাজ আফরোজের করা অভিযোগটি আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংহী গ্রামের মজিদ মুন্সির স্ত্রী আরজিনা বেগম, ঝিনাইদহ সদর উপজেলার আরবপুর স্টিলনগর গ্রামের আতিকুর রহমান ও তাঁর স্ত্রী…

    বিস্তারিত পড়ুন »
  • বাংলাদেশিদের সমকামী সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

    যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার সুযোগ তৈরি করতে বাংলাদেশি পুরুষদের সমকামী হিসেবে উপস্থাপন করে ভুয়া আবেদন তৈরির অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটি আশ্রয়প্রার্থীদের জন্য জাল নথি, সাজানো ছবি এবং সমকামী পরিচয় ও সম্পর্কের পক্ষে বিভিন্ন ধরনের মিথ্যা প্রমাণ তৈরি করে দিত। এসব সেবা দেওয়ার বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে ১…

    বিস্তারিত পড়ুন »
  • কাজের ভিসা শেষ হওয়ার আগেই পরিবার নিতে পারবেন সৌদিতে

    দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীর কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তাঁর পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য আবেদন করা যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় দুটি জানিয়েছে, সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং…

    বিস্তারিত পড়ুন »
  • টানা পাঁচ বছর বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় শফিক সিদ্দিকী

    গবেষণা ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা পাঁচ বছর জায়গা করে নিয়েছেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি গবেষক ও অধ্যাপক ড. শফিক সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত এই তালিকায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর নাম রয়েছে। দীর্ঘ গবেষণাজীবনে ড. শফিক সিদ্দিকীর প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে উচ্চ প্রভাবসম্পন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র রয়েছে…

    বিস্তারিত পড়ুন »
Back to top button