জাতীয়

দুর্গাপূজায় ছুটি কতদিন? যা জানা গেল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি এক দিন বাড়ছে। নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এর ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ২০ ও ২১ অক্টোবরের ছুটি আগেই নির্ধারিত ছিল। নতুন করে ২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় দুর্গাপূজার সরকারি ছুটি এক দিন বাড়ল।

২২ অক্টোবরের পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে ছুটির এই সমন্বয়ের কারণে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button