• অন্য খবর

    সারাক্ষণ ক্ষুধা লাগার পেছনে থাকতে পারে যে ৭ কারণ

    খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর আবার ক্ষুধা লাগা স্বাভাবিক। শরীরের শক্তির চাহিদা পূরণে নিয়মিত খাবার প্রয়োজন হয়। বিশেষ করে শারীরিক পরিশ্রম বেশি হলে ক্ষুধাও বাড়তে পারে। তবে পর্যাপ্ত খাবার খাওয়ার পরও যদি বারবার ক্ষুধা লাগে, তাহলে খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক চাপ ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। ঘন ঘন ক্ষুধা লাগার অর্থ সব সময় এই নয় যে আপনি প্রয়োজনের তুলনায়…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    ঘরে বসে কাজ কি কমিয়ে দিচ্ছে আপনার দৈনন্দিন চলাফেরা?

    বাড়ি থেকে কাজ করলে যাতায়াতের সময় বাঁচে, ঘুমানোর জন্যও কিছুটা বেশি সময় পাওয়া যায়। তবে এর পাশাপাশি দিনের বড় একটি অংশ বসে বা শুয়ে কাটানোর প্রবণতাও বাড়তে পারে। ফিনল্যান্ডের তুরকু বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, অফিসে কাজ করার দিনের তুলনায় বাড়িতে কাজ করার দিনে কর্মীরা গড়ে ১৫ মিনিট বেশি ঘুমিয়েছেন। একই সময়ে বসে বা শুয়ে…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    যেকোনো বয়সে শরীর ফিট রাখতে যে ৫ অভ্যাস গড়ে তুলবেন

    শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে নির্দিষ্ট কোনো বয়সে ফিটনেসের চর্চা শুরু করতে হবে, এমন নয়। এ জন্য কঠিন ব্যায়াম বা কঠোর খাদ্যাভ্যাস অনুসরণ করাও সব সময় জরুরি নয়। বরং নিয়মিত হাঁটা, পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম, সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের মতো অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখতে পারে। ফিট থাকার জন্য সবার একই ধরনের ব্যায়াম বা খাদ্যাভ্যাস প্রয়োজন হয়…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    পানির বোতল পরিষ্কার রাখবেন যেভাবে

    স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার সময় অনেকেই সঙ্গে পানির বোতল রাখেন। বিশেষ করে স্টেইনলেস স্টিলের বোতল এখন বেশ জনপ্রিয়। এসব বোতলে পানি ছাড়াও চা, কফিসহ গরম ও ঠান্ডা বিভিন্ন পানীয় রাখা হয়। তবে নিয়মিত ব্যবহারের কারণে বোতলের ভেতরে, বিশেষ করে তলায় ও ঢাকনার আশপাশে ময়লা, দাগ এবং দুর্গন্ধ জমতে পারে। তাই বোতল পরিষ্কার রাখার পাশাপাশি সেটি ঠিকভাবে শুকিয়ে নেওয়াও জরুরি।…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার কমানো সম্ভব?

    ফ্যাটি লিভারকে সাধারণত অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পর্কিত রোগ হিসেবে বিবেচনা করা হয়। তবে শরীরের গঠন পাতলা হলেও এ সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ ও ওজন নিয়ন্ত্রণের মতো জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে লিভারে জমে থাকা চর্বি কমানো এবং রোগের অগ্রগতি ঠেকানো সম্ভব হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে ফ্যাটি লিভারের একটি পরিচিত ধরনকে বর্তমানে মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    গর্ভাবস্থায় গ্রিন টি পান করা কি নিরাপদ?

    গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ পানীয়। হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা ও বিপাকক্রিয়ায় সম্ভাব্য উপকারের কারণে অনেকেই নিয়মিত এটি পান করেন। সাধারণ চা বা কফির তুলনায় গ্রিন টি বেশি স্বাস্থ্যকর, এমন ধারণাও প্রচলিত। তবে গর্ভাবস্থায় খাবার ও পানীয় নির্বাচনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সাধারণ সময়ে যে পানীয় উপকারী বলে বিবেচিত হয়, গর্ভাবস্থায় সেটি গ্রহণের আগে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানা জরুরি। গর্ভাবস্থায় গ্রিন…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    প্রতিদিন মুখে অ্যালোভেরা জেল ব্যবহার করা কি নিরাপদ?

    ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের ব্যবহার বেশ জনপ্রিয়। ত্বকে শীতল ও আরামদায়ক অনুভূতি দেওয়ার পাশাপাশি এটি হালকা আর্দ্রতা জোগাতে পারে। শুষ্কতা, লালচে ভাব কিংবা তৈলাক্ত ত্বকের পরিচর্যায় অনেকেই নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করেন। ব্রণ, কালো দাগ ও বলিরেখা কমানোর আশাতেও অনেকে এর ওপর ভরসা রাখেন। ত্বকের যত্নে ব্যবহৃত কিছু উপাদানে থাকা রাসায়নিক বা অতিরিক্ত সুগন্ধি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তবে…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    চুলের যত্নে চাল ধোয়া পানি, সত্যিই কি চুল বাড়ে?

    চুল মসৃণ, উজ্জ্বল ও মজবুত করতে চাল ধোয়া পানি বা রাইস ওয়াটার ব্যবহারের প্রবণতা বেড়েছে। ঘরেই সহজে তৈরি করা যায় বলে অনেকেই চুলের পরিচর্যায় এটি ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চুল লম্বা ও ঘন করা এবং চুল পড়া কমানোর উপায় হিসেবে এর প্রচার দেখা যায়। তবে রাইস ওয়াটার ব্যবহারে সত্যিই চুলের বৃদ্ধি বাড়ে, নাকি এটি কেবল সৌন্দর্যচর্চার আরেকটি জনপ্রিয় প্রবণতা? চাল…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    পানি পান করলে কি শরীরের চর্বি কমে? জেনে নিন

    ওজন কমানোর পরামর্শ দিতে গিয়ে অনেকেই বেশি করে পানি পান করার কথা বলেন। খাবারের আগে এক গ্লাস পানি পান করা কিংবা কোমল পানীয়ের পরিবর্তে সাধারণ পানি বেছে নেওয়া, এমন অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে বেশি পানি পান করলেই কি শরীরের চর্বি কমে? নাকি এটি ওজন কমানোর প্রচলিত ধারণাগুলোর একটি? বিশেষজ্ঞদের মতে, পানি নিজে শরীরের চর্বি পোড়ায় না। তবে…

    বিস্তারিত পড়ুন »
  • অন্য খবর

    ক্যানসারের ঝুঁকি কমাতে বদল আনুন যে ৫ অভ্যাসে

    ক্যানসার এমন একটি রোগ, যার অনেক ধরন প্রাথমিক পর্যায়ে স্পষ্ট উপসর্গ ছাড়াই থাকতে পারে। বয়স, বংশগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করে নির্দিষ্ট কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। ধূমপান ও তামাক এড়িয়ে চলা, অ্যালকোহল পান না করা বা কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্যানসার পুরোপুরি প্রতিরোধের নিশ্চয়তা কোনো অভ্যাসই দিতে…

    বিস্তারিত পড়ুন »
Back to top button