জাতীয়

নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে যুবকের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে একটি দোকানে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন পেশায় এসি মেকানিক ছিলেন। তিনি নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে কাজ করতেন। সকালে দোকানে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ এসির কম্প্রেসর বা সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে জীবন গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জীবন বর্মনের বাড়ি গাইবান্ধা সদর থানার ভাটপাড়া গোপালপুর এলাকায়। তাঁর বাবার নাম শচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button