
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। গত ৬ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ পদে আবেদনও শুরু হয়েছে ৬ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: প্রশিক্ষণকালীন ৫০ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে ৬৫ হাজার টাকা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়স: ন্যূনতম ২২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিস
নিয়োগপ্রাপ্তদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, ক্রেডিট কার্ড, পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাসসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।
আবেদনের যোগ্যতা:
যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতাও থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬।


