
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ওয়াশ, এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট অফিসার
বিভাগ: ওয়াশ, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
কর্মক্ষেত্র: অফিস
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীর মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুক ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ইআরপি ও অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ওয়্যারহাউস ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের জ্ঞানও প্রয়োজন। এ ছাড়া গুগল ওয়ার্কস্পেসের গুগল শিটস, ডকস, ফর্মস ও ড্রাইভ ব্যবহারে দক্ষ হতে হবে।
প্রার্থীর কমপক্ষে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা সপ্তাহে দুই দিন ছুটি পাবেন। এ ছাড়া স্বাস্থ্য ও জীবনবিমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস এবং মোবাইল বিলসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬।


