চাকরি
প্রবাস ২৪-এর নিউজ ডেস্কে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার সুযোগ!

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন, অধিকার, সংকট, সাফল্য ও সম্ভাবনার গল্প সবার সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংবাদ ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রবাস ২৪’।
এই পথচলাকে আরও সমৃদ্ধ করতে আমরা উদ্যমী, সৃজনশীল ও দক্ষ কনটেন্ট ক্রিয়েটর খুঁজছি।
পদের নাম: কনটেন্ট ক্রিয়েটর (ডেস্ক)
কাজের দায়িত্ব:
- প্রবাসীদের জীবন, সমস্যা, সম্ভাবনা ও সাফল্য নিয়ে কনটেন্ট তৈরি।
- সংবাদভিত্তিক ও তথ্যসমৃদ্ধ ভিডিও কনটেন্ট নির্মাণ।
- ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি।
- সমসাময়িক বিষয় নিয়ে সৃজনশীল আইডিয়া ও স্ক্রিপ্ট তৈরি।
- প্রয়োজনে ভিডিও উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহণ।
যোগ্যতা:
- কনটেন্ট তৈরির প্রতি আগ্রহ ও সৃজনশীল চিন্তাভাবনা থাকতে হবে।
- বাংলা ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
- ভিডিও নির্মাণ, স্ক্রিপ্ট রাইটিং ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে।
- ক্যামেরার সামনে কথা বলার দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম:
আগ্রহীরা নিজেদের জীবনবৃত্তান্ত (CV), ছবি এবং পূর্বে তৈরি করা কনটেন্টের নমুনা (যদি থাকে) ইমেইলের সাবজেক্টে “কনটেন্ট ক্রিয়েটর (ডেস্ক) ” উল্লেখ করে পাঠিয়ে দিন এই ঠিকানায়- hr@probash24.com।



