চাকরি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক, বিএসসি, স্নাতকোত্তর, এমবিএ অথবা এমবিএম ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
  • পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, বিএসসি, স্নাতকোত্তর, এমবিএ অথবা এমবিএম ডিগ্রি
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
  • বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে

আবেদনের সময়সূচি ও পদ্ধতি

  • আবেদন শুরুর তারিখ: ৮ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য ব্যাংকের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে প্রবেশ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button