চাকরি
সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ নিচ্ছে প্রবাস ২৪!

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন, অধিকার, সংকট, সাফল্য ও সম্ভাবনার গল্প তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংবাদ ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রবাস ২৪’।
এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে আমরা একজন উদ্যমী, সৃজনশীল ও দক্ষ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ নিয়োগ দিতে আগ্রহী।
পদের নাম: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
কাজের দায়িত্ব:
- প্রবাস ২৪-এর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পরিচালনা করা।
- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট প্রকাশ ও প্রচার করা।
- পোস্ট, ক্যাপশন ও আকর্ষণীয় কনটেন্ট আইডিয়া তৈরি করা।
- সোশ্যাল মিডিয়ার দর্শক ও অনুসারীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।
- পেজের রিচ, এনগেজমেন্ট ও পারফরম্যান্স বিশ্লেষণ করা।
- ডিজিটাল মার্কেটিং ও অনলাইন প্রচারণার পরিকল্পনা বাস্তবায়ন করা।
যোগ্যতা ও দক্ষতা:
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
- ফেসবুক, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় দক্ষ হতে হবে।
- বাংলা ভাষায় লেখালেখি ও ক্যাপশন তৈরিতে পারদর্শী হতে হবে।
- সৃজনশীল চিন্তাভাবনা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম:
আগ্রহীরা নিজেদের জীবনবৃত্তান্ত (CV), ছবি এবং পূর্বে তৈরি করা কনটেন্টের নমুনা (যদি থাকে) ইমেইলের সাবজেক্টে “সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ ” উল্লেখ করে পাঠিয়ে দিন এই ঠিকানায়- hr@probash24.com।



