আন্তর্জাতিক

সৌদির বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি হুথিদের

হোদেইদা বন্দরে হামলা হলে জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের সব বন্দরে আঘাতের হুঁশিয়া

 

ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরব হামলা চালালে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের সব বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী।

গতকাল মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।

বিবৃতিতে বন্দরকর্মী, শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিগুলোকে ওই এলাকাগুলো থেকে জাহাজ সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের পিআইএফ টাওয়ারে হুথিদের ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার কথা জানায়। পাশাপাশি হোদেইদা বন্দরেও হামলার হুঁশিয়ারি দেয়।

উল্লেখ্য, ইয়েমেনের লাখো মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হোদেইদা বন্দর। এ বন্দরে হামলা হলে দেশটির মানবিক পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button