আন্তর্জাতিক

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন মেহরদাদ আখলাগি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন মেহরদাদ আখলাগি হিসেবে মেহরদাদ আখলাগিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মেহরদাদ আখলাগি। প্রতিষ্ঠানটি দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন কার্যক্রম তদারকি করে।

সর্বশেষ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর দিকে ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন। এরপর সাময়িকভাবে সামরিক কর্মকর্তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এরই মধ্যে মেহরদাদ আখলাগিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হলো। তবে মনোনয়ন পেলেই তিনি দায়িত্ব নিতে পারছেন না। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে ইরানের সংসদের অনুমোদন পেতে হবে তাকে।

সংসদে অনুমোদন পাওয়ার পরই মেহরদাদ আখলাগি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button