চাকরি

নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সাতটি শাখায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদ ও শিক্ষাগত যোগ্যতা

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

২. রেগুলেটিং
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

৪. মেডিকেল
জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

৫. কুক ও স্টুয়ার্ড
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৬. টোপাস
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

৭. এমওডিসি (নৌ)
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স

২০২৭ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স নাবিক পদের ক্ষেত্রে ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও ভাতা

সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এর সঙ্গে সরকার নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

যাঁরা আবেদন করতে পারবেন না

আইন বা বিধি অনুযায়ী কোনো মামলায় গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী বা আটক থাকলে কিংবা কোনো মামলায় বিচারাধীন থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণের সময় স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না।

আবেদন যেভাবে

নাবিক পদে আবেদন করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ ওয়েবসাইটে গিয়ে হোমপেজের Sailor Section/Apply Now অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রাক্-যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসি (নৌ) শাখাগুলোর Job Description দেখে Apply Now-তে যেতে হবে।

Sign Up/Sign In করার পর ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাসসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও ওকে ওয়ালেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ফি পরিশোধের পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করার পর ‘নাবিক-১’ ফরম ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। এরপর নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ৩০০ টাকা।

ভর্তি পরীক্ষা

তিনটি কেন্দ্রে ১৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো:

১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা
২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম

প্রার্থীদের প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

আবেদনের শেষ সময়

১৩ অক্টোবর ২০২৬।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button