আন্তর্জাতিক

ভারতে বিক্ষোভে অংশ নিয়ে আটক বলিউড তারকা ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি বলিউড তারকা আমির খানের ভাগনে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের আয়োজন করে ককরোচ পার্টি। সেখানে যোগ দিতে গেলে ইমরান খানকে আটক করে পুলিশ। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে নিজের একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। ছবিতে তাঁকে আটক অবস্থায় দেখা গেলেও তাঁর মধ্যে আতঙ্কের ছাপ ছিল না।

এদিকে রাজধানী দিল্লির যন্তরমন্তরে এদিন বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশ কাউকে সেখানে পৌঁছাতে দেয়নি। এর আগে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাদের দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তাঁরা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে কাউকে জমায়েত বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ, মুম্বাই হাইকোর্ট শুধু আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।

তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে তাঁরা পুলিশের কাছে ইমেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভারতের তরুণেরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button