চাকরি

‘প্রবাস ২৪’-এ ভিডিও এডিটর নিয়োগ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন, অধিকার, সংকট, সাফল্য ও সম্ভাবনার গল্প তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংবাদ ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রবাস ২৪’।

‘প্রবাস ২৪’-এর সংবাদ বিভাগে কাজ করার জন্য একজন দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল ভিডিও এডিটর নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: ভিডিও এডিটর

কাজের দায়িত্ব:
দৈনিক সংবাদভিত্তিক ভিডিও সম্পাদনা করা।
টেলিভিশন ও অনলাইন উপযোগী নিউজ প্যাকেজ তৈরি করা।
সংবাদ ভিডিওতে প্রয়োজন অনুযায়ী ভয়েসওভার, ফুটেজ, ছবি, গ্রাফিক্স ও টেক্সট যুক্ত করা।
ভিডিওর ইন্ট্রো, আউট্রো ও নিউজ টিকার তৈরি করা।
ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ভিডিও তৈরি করা।
নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ভিডিও সরবরাহ করা।

যোগ্যতা ও দক্ষতা:
ভিডিও এডিটিংয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Adobe Premiere Pro, After Effects অথবা সমমানের সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে।
নিউজ প্যাকেজ তৈরির ধারণা থাকতে হবে।
সৃজনশীলতা, দ্রুত কাজ করার সক্ষমতা ও দায়িত্বশীলতা থাকতে হবে।
নিউজের গুরুত্ব বুঝে ভিডিও সম্পাদনার দক্ষতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম:
আগ্রহীরা নিজেদের জীবনবৃত্তান্ত (CV), ছবি এবং পূর্বে তৈরি করা কনটেন্টের নমুনা (যদি থাকে) ইমেইলের সাবজেক্টে “ভিডিও এডিটর ” উল্লেখ করে পাঠিয়ে দিন এই ঠিকানায়- hr@probash24.com।

 

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button