‘প্রবাস ২৪’-এর হিসাব বিভাগে নিয়োগ
‘প্রবাস ২৪’-এর হিসাব বিভাগকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মী নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠান: প্রবাস ২৪
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার (Accounts Officer)
কাজের দায়িত্ব:
প্রতিষ্ঠানের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও পরিচালনা করা।
দৈনিক লেনদেনের হিসাব তৈরি ও হালনাগাদ রাখা।
ভাউচার, বিল, ইনভয়েস ও আর্থিক নথিপত্র সংরক্ষণ করা।
বেতন, অফিস খরচ ও অন্যান্য আর্থিক লেনদেনের হিসাব রাখা।
মাসিক আয়-ব্যয়ের প্রতিবেদন তৈরি করা।
ব্যাংক লেনদেন ও ক্যাশ ব্যবস্থাপনায় সহায়তা করা।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।
যোগ্যতা ও দক্ষতা:
হিসাববিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
হিসাবরক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Microsoft Excel ও MS Word-এ দক্ষতা থাকতে হবে।
হিসাব সংরক্ষণ ও আর্থিক প্রতিবেদন তৈরির সক্ষমতা থাকতে হবে।
সততা, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা থাকতে হবে।
চাপের মধ্যে নির্ভুলভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে।
আগ্রহীরা নিজেদের জীবনবৃত্তান্ত (CV), ছবি এবং পূর্বে তৈরি করা কনটেন্টের নমুনা (যদি থাকে) ইমেইলের সাবজেক্টে “হিসাব বিভাগ ” উল্লেখ করে পাঠিয়ে দিন এই ঠিকানায়- hr@probash24.com।



