জাতীয়

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ কয়েকটি সেবা ৬ দিন বন্ধ

দেশের ৩০টি ব্যাংকের এটিএম, কার্ড ও অনলাইন লেনদেনসহ কয়েকটি সেবা ছয় দিনের জন্য বন্ধ থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব সেবা ব্যবহার করা যাবে না।

এ সময়ে গ্রাহকেরা এটিএম থেকে টাকা তুলতে, কার্ড দিয়ে কেনাকাটা করতে কিংবা কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। পিওএস, এনপিএসবি ও ই-কমার্সের লেনদেনও বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলো মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের বিষয়টি জানিয়েছে। সিস্টেম আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের কাজের অংশ হিসেবে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হচ্ছে বলে ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে গ্রাহকেরা এটিএম থেকে টাকা তুলতে পারবেন না। একইভাবে কার্ড ব্যবহার করে দোকানে কেনাকাটা, পিওএসের মাধ্যমে লেনদেন এবং কিউআর কোড ব্যবহার করেও কোনো লেনদেন করা যাবে না। এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমেও লেনদেন বন্ধ থাকবে।

যেসব ব্যাংকের এসব সেবা বন্ধ থাকবে, সেগুলো হলো অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজের জন্য নির্ধারিত সময়জুড়ে কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পর সেবাগুলো আবার চালু করা হবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button