জাতীয়

চকবাজারে মার্কেটে আগুন, দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি মার্কেটে লাগা আগুন দুই ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটটিতে এ আগুন লাগে।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নেভাতে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট কাজ করছে। মার্কেটের ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। এ ছাড়া রাস্তা সরু হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button