জাতীয়প্রবাস

১২ দিনে প্রবাসী আয় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১১ কোটি ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকেও প্রবাসী আয় বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।

এর আগে সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। ডলারের হিসাবে এ পরিমাণ ২ দশমিক ৭৬ বিলিয়ন।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button