
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুই কর্মকর্তাই চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ৩ মার্চ মো. শহীদুল হাসানকে এক বছরের জন্য চুক্তিতে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ছিলেন।
অন্যদিকে, আবদুল খালেককেও ২০২৬ সালের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।



