জাতীয়

উত্তরায় টানা তৃতীয় দিন পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের টানা আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে তাঁদের পক্ষে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি পূরণের জন্য তাঁরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে সড়কে নেমে আন্দোলন করছেন তাঁরা।

শ্রমিকেরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালেও মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও থানা-পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button