জাতীয়

পূজার ছুটিতে ১০ থেকে ২০ মিনিট পরপর চলবে মেট্রোরেল

শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজধানীর মেট্রোরেল পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলবে। অন্য সময়ে ট্রেন চলাচলের মধ্যে ব্যবধান থাকবে ১০ থেকে ২০ মিনিট।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূজার ছুটির দিনগুলোতে পিক আওয়ারে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

মেট্রোরেলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়কে পিক আওয়ার হিসেবে বিবেচনা করা হয়।

শনিবার থেকে বৃহস্পতিবার উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় দিনের প্রথম ট্রেন ছাড়ে। এ স্টেশন থেকে রাত ৯টা ৫০ মিনিটে শেষ ট্রেন ছেড়ে যায়। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। এ স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ে সাড়ে ১০টায়।

শুক্রবার মেট্রোরেলের চলাচল শুরু হয় বিকেলে। এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে বিকেল ৩টায় এবং মতিঝিল স্টেশন থেকে ছাড়ে ৩টা ২০ মিনিটে। শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে শেষ ট্রেন ছেড়ে যায়।

সাধারণ কর্মদিবসে পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের ব্যবধান থাকে ৫ থেকে ৬ মিনিট। অন্য সময়ে এক ট্রেনের সঙ্গে পরবর্তী ট্রেনের ব্যবধান থাকে ৮ থেকে ১০ মিনিট। তবে দুর্গাপূজার ছুটিতে ট্রেন চলাচলের ব্যবধান বাড়িয়ে পিক আওয়ারে ১০ মিনিট এবং অন্য সময়ে ১০ থেকে ২০ মিনিট রাখা হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button