জাতীয়প্রবাসযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যায়, তা মনে করিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ধরনের ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করা এবং ব্যবসায়িক বৈঠকসহ নির্দিষ্ট কিছু কাজের অনুমতি রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পর্যটন ও অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়া যায়।

ভিজিটর ভিসার শর্ত মেনে তা যথাযথভাবে ব্যবহারের জন্যও আহ্বান জানিয়েছে দূতাবাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button