জাতীয়

২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদ যাবে বিমানের ফ্লাইট

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবে ফ্লাইটটি।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতত শুধু ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দাম্মামগামী এসব ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button