ইউরোপজাতীয়প্রবাস

ইউরোপ থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে, সবচেয়ে বেশি ইতালি থেকে

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।

ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়। ওই ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button