জাতীয়
রাজধানীতে পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বলে জানান তিনি।



