জাতীয়

দুবাইপ্রবাসীর বাড়িতে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ১৩টি ঘর!

গাজীপুরের শ্রীপুরে কালিয়াকৈরে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক নিশাত ঢালী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। তাঁর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ সম্পত্তিটি কিনেছিলেন।

পরবর্তী সময়ে ঘরগুলো স্থানীয় পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। দোকান দুটির একটিতে খাবারের হোটেল পরিচালিত হতো।

বাবুল মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে ওই হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগে। প্রথমে হোটেলে আগুনের সূত্রপাত হলেও অল্প সময়ের মধ্যে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুনঃ রাতে নিখোঁজ, সকালে বাড়ির আঙিনায় মিলল প্রবাসীর লাশ!

প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে এর আগেই বসতঘর ও দোকানপাটের বড় ধরনের ক্ষতি হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে। প্রাথমিকভাবে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে বাড়ির মালিকের সম্পত্তির পাশাপাশি ভাড়াটিয়াদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ, পুড়ে যাওয়া ঘরগুলোতে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বসবাস করতেন।

আগুনে তাঁদের ঘরের আসবাবপত্র ও ব্যক্তিগত মালামালও নষ্ট হয়েছে। ফলে একসঙ্গে বহু পরিবার ক্ষতির মুখে পড়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button