প্রবাস

বিদেশ যাওয়ার আগে জেনে রাখুন, বিপদে কোথায় পাবেন সরকারি সহায়তা

বিদেশে যেতে প্রস্তুতি নিচ্ছেন কিংবা প্রবাসে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? দেশে ফিরে সরকারি সহায়তা বা প্রয়োজনীয় পরামর্শ খুঁজছেন? এসব প্রয়োজনে প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যদের পাশে রয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জেলা প্রবাসী কল্যাণ সেন্টার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই বোর্ডের প্রকাশিত একটি তালিকায় দেশের ৩৫টি জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের ঠিকানা ও যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরসহ বিভিন্ন বিভাগ ও জেলার প্রবাসী কর্মীরা এসব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বোর্ডের প্রকাশিত তালিকায় প্রতিটি কেন্দ্রের ক্রমিক নম্বর, অবস্থান ও ফোন নম্বর উল্লেখ রয়েছে। ফলে নিজ জেলা বা কাছাকাছি এলাকার কেন্দ্র খুঁজে নিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন প্রবাসী কর্মী ও তাঁদের স্বজনেরা।

ঢাকা ও আশপাশের জেলা

১. ঢাকা (দক্ষিণ): প্রবাসী কল্যাণ ভবন, লিফটের ১০, ৭১–৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

২. ঢাকা (উত্তর): ওয়েজ আর্নার্স সেন্টার, লক্ষ্মীপাড়া, বরুয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

৩. মুন্সিগঞ্জ: ১৪/১ শাহ আলী ভবন (২য় তলা), পূর্ব দেওভোগ, মুন্সিগঞ্জ সদর।

৪. নরসিংদী: জেসমিন হামিদ ম্যানশন (১ম তলা), ৪৯৩ তিতাস গ্যাস অফিস রোড, চিনিশপুর, নরসিংদী।

৫. ময়মনসিংহ:বাড়ি-৩৭, জল্লার ফ্যাক্টরির গলি, কাচারি রোড, ময়মনসিংহ।

৬. টাঙ্গাইল:মতিমহল (৩য় তলা), বাসা নম্বর ১০, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল।

৭. ফরিদপুর: গার্লস তালেব টাওয়ার (১ম তলা), ভেতরতলা, কমলাপুর, ফরিদপুর।

৮.গোপালগঞ্জ: ৭২ মার্চ চত্বরের সামনে, সমন্বিত ভবন (১০ তলা), গোপালগঞ্জ সদর।

৯. কিশোরগঞ্জ: বাড়ি-১৩, দক্ষিণ মুকসেদপুর (গাইটাল বাসস্ট্যান্ড সংলগ্ন), তারা মসজিদের বিপরীত পাশে, কিশোরগঞ্জ।

১০.মানিকগঞ্জ: সমন্বিত সরকারি অফিস ভবন, লিফটের ৬ ও ৭ তলা, বেউথা রোড, মানিকগঞ্জ।

১১. মাদারীপুর: সমন্বিত সরকারি অফিস ভবন (৫ম তলা, পশ্চিম পাশে), জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর।

চট্টগ্রাম ও সিলেট বিভাগ

১২. চট্টগ্রাম: জেলা পরিষদ ভবন (লেভেল-৭/এ), কোর্ট রোড, লালদীঘির পাড়, কোতোয়ালি, চট্টগ্রাম-৪০০০।

১৩. কক্সবাজার: রিতাজ টাওয়ার (৩য় তলা), ঝরুকুল রোড, উত্তর তারাবনিয়ারছড়া, কক্সবাজার।

১৪. রাঙামাটি: বাড়ি-১০৮৮ (৩য় তলা), বিজন সরণি, উত্তর কালিন্দীপুর, রাঙামাটি-৪৫০০।

১৫. নোয়াখালী: কনাস নিকেতন, বাড়ি-১০০৬৫, ওয়ার্ড নম্বর-০৮, অনন্তপুর, একলাশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী।

১৬. ফেনী: আরএস টাওয়ার, বাড়ি-০৩২৭-০২, সার্কিট হাউস রোড, মহিপাল, ফেনী।

১৭. সিলেট: বাড়ি-২৮ (১ম তলা), রোড-০২, ব্লক-ই, শাহজালাল উপশহর, সিলেট।

১৮. হবিগঞ্জ: পাঞ্জু-নীড় (৩য় তলা), বাড়ি-৬৩২৩, ফায়ার সার্ভিস রোড, হবিগঞ্জ।

১৯. কুমিল্লা: ৪৪৩০/১, জামান হাউজ (৩য় তলা), কচাইতলী মেডিকেল কলেজ রোড, আদর্শ সদর, কুমিল্লা।

২০. চাঁদপুর: সিদ্দিক সিটি হোল্ডিং নম্বর-০৪৫৭ (৩য় তলা), ওয়ার্ড নম্বর-১৫, কুমিল্লা রোড, চাঁদপুর।

২১. ব্রাহ্মণবাড়িয়া: বাড়ি নম্বর-১৩৫৯/৪, লাইলা হাউজ (৪র্থ তলা), দাতিয়ারা, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

২২. পটুয়াখালী: রাইমা ভবন, বাড়ি নম্বর-৬১০, ৩য় তলা, পশ্চিম কালিকাপুর, (বাস স্ট্যান্ড রোড, বড় চৌরাস্তা), গ্রিন উপকেন্দ্রের পূর্ব পাশে।

২৩. সুনামগঞ্জ: দক্ষিণ আরপিন নগর, পুরাতন বাসস্ট্যান্ড, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

রাজশাহী ও রংপুর বিভাগ

২৪. পাবনা: বাড়ি-১৭৭৮/১, ওয়ার্ড-১১, মজুমদার মোড়, রাধানগর, পাবনা সদর, পাবনা-৬৬০০।

২৫. কুষ্টিয়া: বাড়ি-০২৭৬-০০, ওয়ার্ড-১৯, কাস্টমস মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া-৭০০০।

২৬. বগুড়া: বাড়ি নম্বর-১৫, উপশহর প্রধান সড়ক, উপশহর, বগুড়া।

২৭. নওগাঁ: বাড়ি-১৮৩০/১, দীন টাওয়ার (৪র্থ তলা), চকযাদব, নওগাঁ-৬৫০০।

২৮. রাজশাহী: বাড়ি-০৩, শেখালী টাওয়ার, গোরহাঙ্গা, বোয়ালমারী (বিন্দু মোড়), বোয়ালিয়া, রাজশাহী-৬১০০।

২৯. রংপুর: সমুদ্র বিলাস (১ম তলা), বাড়ি নম্বর-৫২/১, রোড নম্বর-০১, মডার্না রোড, মুন্সিপাড়া, রংপুর।

৩০. দিনাজপুর: গ্রিন ভিউ টাওয়ার (১ম তলা), দক্ষিণ মুন্সিপাড়া, স্টেশন রোড, সদর, দিনাজপুর।

৩১. ঠাকুরগাঁও: গ্যালারি কমপ্লেক্স (লেভেল-০৬), জেলা স্কুলের বিপরীতে, ঠাকুরগাঁও সদর।

খুলনা ও বরিশাল বিভাগ

৩২. যশোর: বাড়ি-৬১২৩ (৩য় তলা), ২৫ উমেশ চন্দ্র লেন (কসাপট্টি), যশোর।

৩৩. খুলনা: বুলবুল মেক টাওয়ার (৪র্থ ফ্লোর), ৭/৩৪ মসজিদ সরণি, সোনাডাঙ্গা, খুলনা।

৩৪. লক্ষ্মীপুর: নাজিব ভিলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, কালি বাজার রোড, বাগবাড়ি, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।

৩৫. বরিশাল: বাড়ি-৯/৫ (২য় তলা), ভহুরা মঞ্জিল, রোড নম্বর-৪, রূপাতলী হাউজিং, বরিশাল।

জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের পাশাপাশি পোস্টারে দেশ ও বিদেশ থেকে যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে।

  • বাংলাদেশ থেকে (টোল-ফ্রি): ১৬১৩৫
  • বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০

প্রবাসী কর্মী বা তাঁদের পরিবারের সদস্যরা এসব নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার বিষয়ে জানতে পারবেন।

আারও পড়ুনঃ প্রবাসীর মৃত্যুতে পরিবারকে ১৩ লাখ ৩৫ হাজার টাকা দেয় সরকার

বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য জানা, বিদেশে কর্মরত অবস্থায় কোনো সমস্যায় পড়লে সরকারি সহায়তা খোঁজা কিংবা দেশে ফিরে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ নেওয়া—এসব ক্ষেত্রে প্রবাসী কল্যাণ সেন্টার গুরুত্বপূর্ণ যোগাযোগের জায়গা হতে পারে।

তাই বিদেশগামী কর্মী, বর্তমানে বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিকটবর্তী সেন্টারের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করে রাখা প্রয়োজন।

তবে কোনো সেন্টারে যাওয়ার আগে ফোন করে ঠিকানা ও সংশ্লিষ্ট সেবা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button