জাতীয়

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর টোকিও সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সরকারি এ সফর চলবে ২৬ থেকে ২৯ অক্টোবর। মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পেতে পারে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি নিয়ে একটি সমঝোতা স্মারকের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উভয় পক্ষের সম্মতি থাকলে প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় এটি সই হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button