
ঐতিহাসিক ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন এবং এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার ৫ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনের ৪০০ নম্বর কক্ষে মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে।
এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখেও পরিবর্তন এনেছে মন্ত্রিসভা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। ছুটির দিনের সঙ্গে সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সমন্বয় করে ১৭ অক্টোবর শনিবার সরকারি দপ্তরগুলোতে কর্মদিবস থাকবে।



