জাতীয়

নয়াদিল্লিতে আজ বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনের এ বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। এর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয় বিশেষ গুরুত্ব পাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত বাংলাদেশে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button