প্রবাস

মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের চাকরিসংক্রান্ত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

দেশটিতে কর্মরত সব বাংলাদেশি শ্রমিককে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে করা চাকরির চুক্তিপত্রের একটি কপি নিজেদের কাছে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী কর্মীদের প্রতি এ আহ্বান জানায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালদ্বীপের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রত্যেক বিদেশি কর্মীর সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক। চুক্তিপত্রে কর্মীর দায়িত্ব, কাজের ধরন, নির্ধারিত বেতন, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং চাকরির যাবতীয় শর্ত সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

আরও পড়ুনঃ প্রবাসে স্বজন হারালে আর্থিক সহায়তা দেবে সরকার

হাইকমিশনের মতে, চাকরির সব শর্ত লিখিতভাবে চুক্তিপত্রে উল্লেখ থাকলে কর্মীরা নিজেদের অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। পাশাপাশি ভবিষ্যতে চাকরিসংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে চুক্তিপত্রটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজে আসবে।

তবে শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করাই যথেষ্ট নয়। প্রত্যেক কর্মীকে নিজ নিজ কোম্পানি বা নিয়োগকর্তার কাছ থেকে চুক্তিপত্রের একটি অনুলিপি সংগ্রহ করতে হবে এবং সেটি ব্যক্তিগতভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

এ অবস্থায় মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসী কর্মীকে দ্রুত নিজেদের চাকরির চুক্তিপত্র সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

একই সঙ্গে প্রবাসীদের নিজেদের চাকরিসংক্রান্ত অধিকার সুরক্ষায় হাইকমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button