বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ পড়বেন কাতারের আমির

কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বুধবার (৪ নভেম্বর) এক ঘোষণায় তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দেশের সর্বত্র এ বিশেষ নামাজ আদায়ের আহ্বান জানান।
আমিরের আহ্বানে সাড়া দিয়ে হিজরি ১৪৪৮ সালের ২৫ জমাদিউল আউয়াল বৃহস্পতিবার সকালে দেশটির বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন।
এদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজেও লুসাইলের নামাজের মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে সালাতুল ইস্তিসকার নামাজে অংশ নেবেন।
উল্লেখ্য, অনাবৃষ্টি বা খরার সময় বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যে বিশেষ নামাজ আদায় করা হয়, তাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইসলামে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনার অংশ হিসেবে এ নামাজ আদায় করা হয়ে থাকে।
সূত্র: গালফ টাইমস



