
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে এখন এই সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৮৩৭ টাকা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।
বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।
২০২১ সালের এপ্রিল থেকে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।



