আন্তর্জাতিকপ্রবাসসৌদি আরব

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও মেনে চলতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে এসব ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্য কারও সঙ্গে আদান-প্রদান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বরও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দূতাবাস।

শ্রমসংক্রান্ত বিষয়ে যোগাযোগের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫। পাসপোর্টসংক্রান্ত বিষয়ে যোগাযোগের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬। ডিপ্লোমেটিক উইংয়ের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৪। এ ছাড়া মৃত্যুসংক্রান্ত বিষয়ে যোগাযোগের হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি চলমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button