জাতীয়

পদত্যাগ করা বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর

বিএনপির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমদের সই করা তফসিল থেকে নির্বাচনের এ সময়সূচি জানা গেছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার পর তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনেই এবার নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button