আন্তর্জাতিক

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে সৌদিতে আহত ৬, ক্ষতিগ্রস্ত বাড়ি-গাড়ি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি সামরিক বাহিনী। গতকাল রোববার এ ঘটনা ঘটে। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়ার সময় ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র আরব নিউজকে বলেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। নাজরানের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে প্রায় দুই মাস ধরে চলা সংঘাতের মধ্যেই এ ঘটনা ঘটল। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সৌদি আরব সমর্থন দেওয়ায় এ সংঘাতের প্রভাব প্রতিবেশী দেশটিতেও পড়েছে। গত দুই মাসে বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডে হামলার চেষ্টা চালিয়ে আসছে হুথিরা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button