আন্তর্জাতিকপ্রবাসসৌদি আরব

সৌদিতে ভিক্ষা করার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক। সৌদি সংবাদমাধ্যম আল-সাবকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর, প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন দান-খয়রাতের অর্থ শুধু অনুমোদিত মাধ্যমেই বিতরণ করেন। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতেও এ উদ্যোগ সহায়তা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেন, সৌদি আরবে ভিক্ষাবৃত্তি পুরোপুরি বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের সব পর্যায়ে সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবীদের কাছে সহায়তার অর্থ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button