
ইয়েমেনের এডেন শহরে দেশটির বাহিনীর একটি সামরিক অভিযানকেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতিরা।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে হামলার তথ্য জানিয়ে বলেন, তাঁদের যোদ্ধারা এডেনের বদর ক্যাম্পে ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকক্ষ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন।
ইয়াহিয়া সারের দাবি, হামলাটি ছিল নির্ভুল এবং ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।



