আন্তর্জাতিকপ্রবাসযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি নাগরিক মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশটির মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের অ্যাটর্নি কার্যালয় গত ২৭ অক্টোবর এ তথ্য জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ৩৩ বছর বয়সী হাসিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং দেশটির নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যও নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ করা হয়েছে।

মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের অ্যাটর্নি কেলি ও. হায়েস এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বাল্টিমোর কার্যালয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ অভিযোগের তথ্য জানান।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ওই নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে হাসিবুর রহমান নিজের নাগরিকত্ব সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে আইন নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজা দেওয়ার নজির রয়েছে।

মামলার অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হাসিবুর রহমানকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button