Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞার পরও আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে পাঁচ গুণ

তালেবান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে পোস্ত চাষ ও আফিম উৎপাদন আবারও বেড়েছে। গত বছরের তুলনায় দেশটিতে পোস্ত চাষের জমির পরিমাণ ৩৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে আফিম উৎপাদন বেড়ে পাঁচ গুণে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ টনে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে তালেবান সরকার পোস্ত চাষ নিষিদ্ধ করার পর আফগানিস্তানে পোস্ত চাষ ও আফিম উৎপাদনে এটিই প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি।

ইউএনওডিসি জানিয়েছে, জীবিকা নির্বাহের তাগিদে দেশটির কিছু দরিদ্র কৃষক আবারও পোস্ত চাষ শুরু করেছেন। পোস্তগাছের আঠালো নির্যাস থেকে আফিম তৈরি করা হয়। মাদক তৈরির অন্যতম প্রধান কাঁচামাল এই নির্যাস।

কয়েক দশক ধরে অবৈধ আফিমের বিশ্বের সবচেয়ে বড় উৎস ছিল আফগানিস্তান। দেশটিতে পোস্ত চাষ নিষিদ্ধ হওয়ার আগে বিশ্ববাজারে সরবরাহ করা মোট অবৈধ আফিমের প্রায় ৮০ শতাংশই আসত আফগানিস্তান থেকে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর প্রায় আট মাস পর, ২০২২ সালের এপ্রিলে ধর্মীয় কারণ দেখিয়ে পোস্ত চাষসহ সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার।

তবে জাতিসংঘের নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞার পরও দেশটিতে পোস্ত চাষ ও আফিম উৎপাদন আবার বাড়তে শুরু করেছে। জীবিকার সংকটে থাকা কৃষকদের একাংশের পোস্ত চাষে ফিরে যাওয়াকে এই বৃদ্ধির একটি কারণ হিসেবে উল্লেখ করেছে ইউএনওডিসি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button