আন্তর্জাতিক

সৌদি আরবে হামলার আশঙ্কা, মার্কিন কর্মীদের জন্য নতুন নির্দেশনা

নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরান-সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ব্যাহত হয়েছে বিমান চলাচল।

সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে তাঁদের মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

এদিকে, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। বিমানবন্দরে হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটতে পারে বলে তাঁদের জানানো হয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button