
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৭ হাজার ৪৯৬ ভোট বেশি পেয়েছেন।



