
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের আবেদন চলছে। ১৮টি পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. উপসহকারী কেমিস্ট
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
২. সিনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ৯
বেতন স্কেল: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৩. গেইট ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৪. সুপারভাইজার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৬. মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৭. গোডাউনকিপার
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৮. ড্রাইভার
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৯. স্কিল্ড টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা
গ্রেড: ১৭
১০. টেকনিশিয়ান
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
১১. নিরাপত্তাকর্মী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
১২. জুনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ২২
বেতন স্কেল: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
১৩. ফায়ারম্যান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
১৪. টেকনিক্যাল হেলপার
পদসংখ্যা: ৫৩
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৫. আরদালি
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৬. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৭. লেবার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৮. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদন যেভাবে
পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি:
১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।
২ থেকে ৭ নম্বর পদের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।
৮ থেকে ১৮ নম্বর পদের জন্যও ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।


