জাতীয়

গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিজয় সরণিতে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা চালান পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত বেশ কিছু মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁকে দূর থেকে সালাম দেন তাঁরা। প্রধানমন্ত্রীও নিয়মিত তাঁদের সালাম গ্রহণ করেন।

পথে যাতায়াতের সময় এসব মানুষের সঙ্গে নিয়মিত দেখা হওয়ার পাশাপাশি তাঁদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আসে।

শনিবার (৩ অক্টোবর) তাঁদের সালাম গ্রহণের পাশাপাশি তাঁদের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাঁদের ডেকে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের আয়োজন করেন। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষ একসঙ্গে দুপুরের খাবার খান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হঠাৎ এমন আয়োজন পেয়ে আনন্দ ও অভিভূত হন তাঁরা। তাঁদের কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী তাঁদের সালাম গ্রহণ করেন এটিই তাঁরা জানতেন না। তাঁদের কথা মনে রেখে প্রধানমন্ত্রী খাবারের ব্যবস্থা করবেন, সেটিও তাঁরা কখনো ভাবেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button